২৬ কার্যদিবস পর সমাপ্ত হলো সংসদের বাজেট অধিবেশন, পাস ১০ বিল

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৮:৪৯ পিএম
২৬ কার্যদিবস পর সমাপ্ত হলো সংসদের বাজেট অধিবেশন, পাস ১০ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশনের পর্দা নামলো। বুধবার (১৫ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করে এই অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। ১৪টি কার্যদিবস জুড়ে এই আলোচনা চলে প্রায় ৪৯ ঘণ্টা। শতাধিক নোটিশের ওপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এই অধিবেশন সচল ছিল। এই সময়ে ১০টি সরকারি বিল পাস হয়েছে। এছাড়া কার্যপ্রণালী বিধির আওতায় ৭১৫টি নোটিশ জমা পড়ে, যার মধ্যে ২২টি নোটিশের ওপর আলোচনা এবং ২৪টি গৃহীত হয়।

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য জমা পড়া বিপুল প্রশ্নের মধ্যে একটি বড় অংশের উত্তর দেওয়া হয়েছে। মন্ত্রীদের জন্য জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর প্রদান করা হয়। এই অধিবেশনে ১১টি কমিটি গঠন করা হয়েছে এবং সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিও এর অন্তর্ভুক্ত। বিরোধীদলীয় নেতা বলেছেন, এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...