সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৭:৫১ পিএম
সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বুধবার (১৫ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

বৈঠকে ডাচ রাষ্ট্রদূত ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে তাদের দেশের অর্জিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নেদারল্যান্ডসের দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে তারা সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এছাড়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সম্মতি হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...