দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সংসদে পাস হলো ইনভেস্ট বিল

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৭:৪০ পিএম
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সংসদে পাস হলো ইনভেস্ট বিল

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও অবকাঠামো দ্রুত উন্নয়নের লক্ষ্যে জাতীয় সংসদে কণ্ঠভোটে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ বিলটি অনুমোদন পেয়েছে। গত বুধবার (১৫ জুলাই) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। এর আগে গত ৯ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার ১২তম বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল।

নতুন এই আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর অধীনে আসবে। ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামক নতুন সংস্থাটি দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত এবং এক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চিত করা হবে।

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্য এই আইনের মাধ্যমে বাস্তবায়িত হবে। এতে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং ক্ষুদ্র পিপিপি প্রকল্পে সহজ অনুমোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অব্যবহৃত সরকারি জমি ও সম্পদ উৎপাদনমুখী কাজে ব্যবহারের সুযোগ থাকবে, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...