চট্টগ্রামে আইএসপি অফিসে হামলা, জড়িতদের শাস্তির দাবি
চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগীয় শাখা। মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর অফিসে চাঁদার দাবিতে এই হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে আইএসপি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি ও হামলার ঘটনা ক্রমেই বাড়ছে, যা এই খাতের স্বাভাবিক কার্যক্রমের জন্য হুমকি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেট বর্তমানে দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রের চালিকাশক্তি। নিরাপদ পরিবেশ নিশ্চিত না করলে দেশের ডিজিটাল অবকাঠামো ও অর্থনীতির ক্ষতি হবে। তাই ডিডিএন অফিসে হামলাকারীদের শাস্তি ও দেশব্যাপী চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
শফিকুর রহমানের তোপ: জুলাই যোদ্ধাদের অবহেলা আত্মার সাথে বিশ্বাসঘাতকতা
‘স্বপ্ন’ নয় ‘দুঃস্বপ্ন’: কর্ণফুলী টানেলে বছরে লোকসান সাড়ে ৩৬ কোটি
দক্ষিণ কেরানীগঞ্জে সদ্য বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুব কর্মসংস্থানে দক্ষতাই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
আইএসপি ব্যবসায় হামলা-চাঁদাবাজি: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায় আত্মহত্যার ইঙ্গিত

আরও পড়ুন

চট্টগ্রামে আইএসপি অফিসে হামলা, জড়িতদের শাস্তির দাবি
চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগীয় শাখা। মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর অফিসে চাঁদার দাবিতে এই হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে আইএসপি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি ও হামলার ঘটনা ক্রমেই বাড়ছে, যা এই খাতের স্বাভাবিক কার্যক্রমের জন্য হুমকি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেট বর্তমানে দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রের চালিকাশক্তি। নিরাপদ পরিবেশ নিশ্চিত না করলে দেশের ডিজিটাল অবকাঠামো ও অর্থনীতির ক্ষতি হবে। তাই ডিডিএন অফিসে হামলাকারীদের শাস্তি ও দেশব্যাপী চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
শফিকুর রহমানের তোপ: জুলাই যোদ্ধাদের অবহেলা আত্মার সাথে…
‘স্বপ্ন’ নয় ‘দুঃস্বপ্ন’: কর্ণফুলী টানেলে বছরে লোকসান সাড়ে…
দক্ষিণ কেরানীগঞ্জে সদ্য বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুব কর্মসংস্থানে দক্ষতাই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
আইএসপি ব্যবসায় হামলা-চাঁদাবাজি: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায়…