আইএসপি ব্যবসায় হামলা-চাঁদাবাজি: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি এসব অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদা না পেয়ে হামলা চালানো হয়। তিনি উল্লেখ করেন, এটি কোনো একক ঘটনা নয়; সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইএসপি মালিকদের কাছে চাঁদা দাবি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বাড়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট বর্তমানে দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান অবকাঠামো। এই খাতে নিরাপত্তাহীনতা থাকলে তা সামগ্রিক ডিজিটাল অগ্রযাত্রায় বিরূপ প্রভাব ফেলবে। তাই ডিডিএনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি ও দেশব্যাপী আইএসপি অবকাঠামোর নিরাপত্তা জোরদারের দাবি জানায় সংগঠনটি। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ কামনা করেছে আইএসপিএবি।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে আইএসপি অফিসে হামলা, জড়িতদের শাস্তির দাবি
যুব কর্মসংস্থানে দক্ষতাই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায় আত্মহত্যার ইঙ্গিত
আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক
রিকশাচালক আকবর নিখোঁজ: ১৭ দিনেও সন্ধান মেলেনি
আইএসপি অফিসে হামলা-চাঁদাবাজি: ডিজিটাল অগ্রগতি হুমকিতে

আরও পড়ুন

নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায়…