নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায় আত্মহত্যার ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৭:৪২ এএম
নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায় আত্মহত্যার ইঙ্গিত

দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আখিয়া আক্তার মিম (২৬) নামের এক নববিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত মিম সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং মাত্র এক মাস আগে তার বিয়ে হয়েছিল।

মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, বাড়ির নির্মাণকাজের জন্য তিনি বাসার বাইরে ছিলেন। বিকেলে ফিরে এসে দ্বিতলে ঘুমিয়ে পড়েন। জেগে উঠে স্ত্রীকে খুঁজে না পেয়ে তিন তলার একটি কক্ষে যান এবং দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের প্রয়াত মনিরুজ্জামানের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...