আইএসপি অফিসে হামলা-চাঁদাবাজি: ডিজিটাল অগ্রগতি হুমকিতে
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে চাঁদাবাজি ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ। সংগঠনটি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর অফিসে চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি উল্লেখ করেন, এটি কোনো একক ঘটনা নয়; সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইএসপি ব্যবসার ওপর চাঁদাবাজি ও হুমকির ঘটনা বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট বর্তমানে দেশের অর্থনীতি ও ডিজিটাল অবকাঠামোর অপরিহার্য অংশ। আইএসপি প্রতিষ্ঠানগুলো যদি নিরাপদ পরিবেশে কাজ করতে না পারে, তবে তা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। আইএসপিএবি সরকারের কাছে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা এবং নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে। নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ইন্টারনেট সেবা সচল রাখা কঠিন হবে বলেও সতর্ক করা হয়।
সম্পর্কিত খবর
যুব কর্মসংস্থানে দক্ষতাই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
আইএসপি ব্যবসায় হামলা-চাঁদাবাজি: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায় আত্মহত্যার ইঙ্গিত
আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক
রিকশাচালক আকবর নিখোঁজ: ১৭ দিনেও সন্ধান মেলেনি
বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর

আরও পড়ুন

নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায়…