দক্ষিণ কেরানীগঞ্জে এক মাসের বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৬:০৭ এএম
দক্ষিণ কেরানীগঞ্জে এক মাসের বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক মাস আগে বিবাহিত কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার মিম (২৬) সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, তাদের বিয়ে হয়েছে মাত্র এক মাস আগে। নতুন বাড়ির নির্মাণকাজ চলায় তিনি বাইরে ছিলেন। বিকেলে বাসায় ফিরে দোতলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। জেগে উঠে স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনতলায় যান। সেখানে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন তিনি দেখতে পান তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের প্রয়াত মনিরুজ্জামানের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...