যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা, পালানোর চেষ্টায় আটক ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের চোখের সামনে দামি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। চেকপোস্টে গাড়ি থামার সংকেত দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) এবং মো. সাইফুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, রোববার দিনগত মধ্যরাতে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারে থামার সংকেত দেন। কিন্তু গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে গাড়িটি তল্লাশি করলে সেখান থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তিনজনকে এবং জব্দকৃত গাঁজা ও প্রাইভেটকারটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
জুয়ার অর্থ বিদেশে পাচার: নগদ এজেন্ট ও সাইট অ্যাডমিন গ্রেফতার
বন্যা দুর্গতদের সহায়তায় সাড়ে ৪ কোটি টাকা ও প্রায় ৯…
সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার সাজেন হরিদাস, ৯.৩৫ কোটি টাকার লেনদেন
STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর…
কাশিমপুর কারাগারে বন্দিদের হাতে তৈরি সাবান ‘প্রিজন ফ্রেশ’
দুই পা হারিয়েও থেমে নেই মানিক, রিকশা মেরামত করেই চলেন…

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা, পালানোর চেষ্টায় আটক ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের চোখের সামনে দামি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। চেকপোস্টে গাড়ি থামার সংকেত দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) এবং মো. সাইফুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, রোববার দিনগত মধ্যরাতে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারে থামার সংকেত দেন। কিন্তু গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে গাড়িটি তল্লাশি করলে সেখান থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তিনজনকে এবং জব্দকৃত গাঁজা ও প্রাইভেটকারটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
জুয়ার অর্থ বিদেশে পাচার: নগদ এজেন্ট ও সাইট…
বন্যা দুর্গতদের সহায়তায় সাড়ে ৪ কোটি টাকা ও…
সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার সাজেন হরিদাস, ৯.৩৫ কোটি…
STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক…
কাশিমপুর কারাগারে বন্দিদের হাতে তৈরি সাবান ‘প্রিজন ফ্রেশ’
দুই পা হারিয়েও থেমে নেই মানিক, রিকশা মেরামত…