দুই পা হারিয়েও থেমে নেই মানিক, রিকশা মেরামত করেই চলেন জীবন

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ২:৫০ পিএম
দুই পা হারিয়েও থেমে নেই মানিক, রিকশা মেরামত করেই চলেন জীবন

রাজধানীর এলিফ্যান্ট রোডের কোলাহলপূর্ণ ফুটপাতে বসে থাকা মানিক মিয়ার দৃষ্টি আকষ্মিক বাস্তবতাকে উপেক্ষা করে শ্রমের প্রতি নিবেদিত। ৬৫ বছর বয়সী এই মানুষটির দুই পা নেই, তবু তিনি হার মানেননি। প্রায় চার দশক ধরে তিনি রিকশা ও ভ্যান মেরামতের কাজ করে নিজের এবং পরিবারের ভরণপোষণ করে চলেছেন।

১৯৮২ সালে এক দুর্ঘটনায় তার জীবনের অবস্থা বদলে যায়। চট্টগ্রামগামী ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে যান তিনি। এরপর ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দুই পা হারিয়ে যায়। এক বছরের চিকিৎসা শেষে বাঁচার স্বপ্ন দেখেন তিনি।

কেরানীগঞ্জের আটি বাজারের বাসিন্দা মানিক মিয়া কারো কাছে ভিক্ষা চাননি। বরং হাতুড়ি আর রেঞ্চ হাতে তিনি জীবন যুদ্ধে নেমেছেন। ফুটপাতেই তার শেষ আশ্রয় আর কর্মস্থল। শারীরিক সীমাবদ্ধতা তার মনোবলকে দমন করতে পারেনি, প্রতিবন্ধকতাকে জয় করে তিনি আজ সমাজে নিজের অবস্থান তৈরি করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...