রাজধানীসহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা
মৌসুমি বায়ুর প্রবণতা বৃদ্ধির কারণে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ মোট ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এসব বিভাগের কিছু কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে এলাকাভেদে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সম্পর্কিত খবর
সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার সাজেন হরিদাস, ৯.৩৫ কোটি টাকার লেনদেন
STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর…
কাশিমপুর কারাগারে বন্দিদের হাতে তৈরি সাবান ‘প্রিজন ফ্রেশ’
যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা, পালানোর চেষ্টায় আটক ৩
দুই পা হারিয়েও থেমে নেই মানিক, রিকশা মেরামত করেই চলেন…
বাসাভাড়ার মাত্র ১ হাজার টাকার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রাজধানীসহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা
মৌসুমি বায়ুর প্রবণতা বৃদ্ধির কারণে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ মোট ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এসব বিভাগের কিছু কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে এলাকাভেদে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সম্পর্কিত খবর
সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার সাজেন হরিদাস, ৯.৩৫ কোটি…
STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক…
কাশিমপুর কারাগারে বন্দিদের হাতে তৈরি সাবান ‘প্রিজন ফ্রেশ’
যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা, পালানোর চেষ্টায় আটক…
দুই পা হারিয়েও থেমে নেই মানিক, রিকশা মেরামত…
বাসাভাড়ার মাত্র ১ হাজার টাকার জেরে বৃদ্ধকে পিটিয়ে…