অনিয়মের অভিযোগ: দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। জনস্বার্থে ও প্রশাসনিক কারণ দেখিয়ে সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগ থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ৯ জুলাই জারি করা এক স্মারকে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিযোগগুলো তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এদিকে, অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান থাকতেই ৮ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হলো। আদেশে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী নতুন কর্মস্থল থেকে বেতন-ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন।
ওসি বদলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্নীতি প্রকৌশলী বোরহান বরিশাল সিটি করপোরেশন স্থানীয় সরকার বিভাগ
সম্পর্কিত খবর
বাঁশখালীতে কোমরসমান পানিতে সবকিছু হারিয়ে আশা খাতুনের আর্তনাদ
ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি: খাবার নেই, চিকিৎসা নেই,…
মানুষের পাশাপাশি গরুর খাবারও পৌঁছে দিচ্ছে সিভাসু
শাহজালালে ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি ১৮২ যাত্রীর নাভিশ্বাস
বৃষ্টির পানিতে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংকারের মৃত্যু
বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের সাথে গরুরও খাবার বিতরণ

আরও পড়ুন

অনিয়মের অভিযোগ: দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। জনস্বার্থে ও প্রশাসনিক কারণ দেখিয়ে সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগ থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ৯ জুলাই জারি করা এক স্মারকে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিযোগগুলো তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এদিকে, অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান থাকতেই ৮ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হলো। আদেশে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী নতুন কর্মস্থল থেকে বেতন-ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন।
সম্পর্কিত খবর
বাঁশখালীতে কোমরসমান পানিতে সবকিছু হারিয়ে আশা খাতুনের আর্তনাদ
ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি: খাবার নেই,…
মানুষের পাশাপাশি গরুর খাবারও পৌঁছে দিচ্ছে সিভাসু
শাহজালালে ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি ১৮২…