সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১২ জুলাই) জাহাজ বানৌজা সমুদ্র জয়ের উদ্যোগে দ্বীপটিতে এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এই মানবিক কার্যক্রমের আওতায় স্থানীয় ও বন্যাকবলিত ২৩০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় চিকিৎসার অপ্রতুলতা কাটিয়ে উঠতে নৌবাহিনীর এই উদ্যোগ দ্বীপবাসীর মাঝে স্বস্তি নিয়ে এসেছে। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ নৌবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পর্কিত খবর
রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস নগরবাসীর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩

আরও পড়ুন

সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১২ জুলাই) জাহাজ বানৌজা সমুদ্র জয়ের উদ্যোগে দ্বীপটিতে এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এই মানবিক কার্যক্রমের আওতায় স্থানীয় ও বন্যাকবলিত ২৩০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় চিকিৎসার অপ্রতুলতা কাটিয়ে উঠতে নৌবাহিনীর এই উদ্যোগ দ্বীপবাসীর মাঝে স্বস্তি নিয়ে এসেছে। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ নৌবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পর্কিত খবর
রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল…
রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস…
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…