চট্টগ্রামের বন্যাকবলিতদের মাঝে প্রতিমন্ত্রী অমিতের ত্রাণ সামগ্রী বিতরণ
বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়া চট্টগ্রাম নগরীর মানুষের পাশে দাঁড়াতে চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকা পরিদর্শনে গিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গত রোববার (১২ জুলাই) তিনি এসব এলাকায় পানিবন্দি পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান। জনপ্রতিনিধিরা স্থানীয়দের সাথে কথা বলে বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, দুর্যোগকালীন সময়ে মানুষের প্রয়োজন মেটানো সরকারের প্রধান দায়িত্ব। তিনি আশ্বস্ত করে বলেন, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। মেয়র ডা. শাহাদাত হোসেনও জানান, পানিবন্দি মানুষের জন্য খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের কাজ সিটি করপোরেশন অগ্রাধিকার দিয়ে চালিয়ে যাচ্ছে। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসনেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা।
সম্পর্কিত খবর
রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস নগরবাসীর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও সমবেদনা
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা ভাড়া
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য গ্রেফতার
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩
সেন্টমার্টিনে বন্যার্তদের পাশে নৌবাহিনী, ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা

আরও পড়ুন

চট্টগ্রামের বন্যাকবলিতদের মাঝে প্রতিমন্ত্রী অমিতের ত্রাণ সামগ্রী বিতরণ
বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়া চট্টগ্রাম নগরীর মানুষের পাশে দাঁড়াতে চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকা পরিদর্শনে গিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গত রোববার (১২ জুলাই) তিনি এসব এলাকায় পানিবন্দি পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান। জনপ্রতিনিধিরা স্থানীয়দের সাথে কথা বলে বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, দুর্যোগকালীন সময়ে মানুষের প্রয়োজন মেটানো সরকারের প্রধান দায়িত্ব। তিনি আশ্বস্ত করে বলেন, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। মেয়র ডা. শাহাদাত হোসেনও জানান, পানিবন্দি মানুষের জন্য খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের কাজ সিটি করপোরেশন অগ্রাধিকার দিয়ে চালিয়ে যাচ্ছে। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসনেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা।
সম্পর্কিত খবর
রাজধানীর নিউমার্কেটে ১০ ঘণ্টা ডুবে থাকা পানিতে নাভিশ্বাস…
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও…
মাটিকাটায় কোমরসমান পানি, বাজার পার হতে ৮০ টাকা…
চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের আরও এক সদস্য…