উত্তরায় ১১ বছরের শিশুকে যৌন হয়রানি, ষাটোর্ধ্ব বৃদ্ধ আটক
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি বস্তিতে ১১ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মান্নান নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মামা মো. সোলেমান জানান, কয়েক মাস আগে অভিযুক্ত মান্নান ও তার স্ত্রী ঘুরতে নেওয়ার কথা বলে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। গত ৭ জুলাই মান্নান ফোন করে জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়ায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সন্দেহ হলে পরিবারের সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলেন। এসময় শিশুটি জানায়, উত্তরার ওই বস্তির একটি দোকানের ভেতরে তাকে যৌন হয়রানি করা হয়েছে। পরে বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং অভিযুক্ত মান্নানকে আটক করে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে বসতঘরে বিষাক্ত কোবরা, মুরগির সঙ্গে লড়াইয়ে হড়কম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিএমসিতে আবেগঘন স্বাগত
চট্টগ্রামে বন্যার্তদের জন্য সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সেবা
মৌসুমি বাতাসের প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির প্রকোপ অব্যাহত…
মিরপুরে শুরু জাতীয় সাঁতার প্রতিযোগিতা, প্রথম দিনেই ৬ রেকর্ড
মগবাজার গ্রিডে আগুনে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

আরও পড়ুন

উত্তরায় ১১ বছরের শিশুকে যৌন হয়রানি, ষাটোর্ধ্ব বৃদ্ধ আটক
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি বস্তিতে ১১ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মান্নান নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মামা মো. সোলেমান জানান, কয়েক মাস আগে অভিযুক্ত মান্নান ও তার স্ত্রী ঘুরতে নেওয়ার কথা বলে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। গত ৭ জুলাই মান্নান ফোন করে জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়ায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সন্দেহ হলে পরিবারের সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলেন। এসময় শিশুটি জানায়, উত্তরার ওই বস্তির একটি দোকানের ভেতরে তাকে যৌন হয়রানি করা হয়েছে। পরে বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং অভিযুক্ত মান্নানকে আটক করে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে বসতঘরে বিষাক্ত কোবরা, মুরগির সঙ্গে লড়াইয়ে হড়কম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিএমসিতে আবেগঘন স্বাগত
চট্টগ্রামে বন্যার্তদের জন্য সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সেবা
মৌসুমি বাতাসের প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির…
মিরপুরে শুরু জাতীয় সাঁতার প্রতিযোগিতা, প্রথম দিনেই ৬…