ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে সুয়াবিল ও নাজিরহাটের ৩ ওয়ার্ড বাদের দাবি
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্তাবিত উত্তর উপজেলার আওতা থেকে সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বাদ দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১১ জুলাই) চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, মাঠ প্রশাসনের প্রতিবেদন ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে এসব এলাকা সংযুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।
ফোরামের নেতারা অভিযোগ করেন, ভুজপুর উপজেলা গঠনের প্রাথমিক প্রস্তাবে ২০২১ ও ২০২৩ সালে এই এলাকাগুলো অন্তর্ভুক্ত ছিল না। পরে রাজনৈতিক পরিবর্তনের কারণে নতুন করে সুয়াবিল ইউনিয়নকে যুক্ত করার চেষ্টা চলছে। তারা স্থানীয় সরকার বিভাগের ৭ জানুয়ারি ২০২৬-এর এক চিঠির উদ্ধৃতি দিয়ে বলেন, সেখানে পাঁচটি ইউনিয়ন নিয়ে ভুজপুর উপজেলা গঠনের নির্দেশনা দেওয়া হলেও এখন তা উপেক্ষা করা হচ্ছে।
এছাড়া বিষয়টি নিয়ে উচ্চ আদালতে তিনটি রিট মামলা (১৪৭৮/২০২৬, ২১৭৮/২০২৬ ও ৪৪৮৯/২০২৬) বিচারাধীন থাকায় এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে জটিলতা তৈরির আশঙ্কা করেছেন তারা। ফোরাম জানায়, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড ফটিকছড়ি সদরের সঙ্গে সম্পৃক্ত, তাই জোর করে নতুন উপজেলায় নিলে তাদের দুর্ভোগ বাড়বে।
সম্পর্কিত খবর
মুক্তিযুদ্ধের স্বার্থে বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মন্ত্রী আহমদ আযম খান
নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের সমাজকল্যাণ…
চট্টগ্রামে বন্যাকবলিতদের পাশে নৌবাহিনী, খাদ্য সহায়তা অব্যাহত
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমন্বিত পদক্ষেপ, নজরদারিতে প্রধানমন্ত্রী
ফটিকছড়িতে গ্যারেজে আগুন: পুড়ে গেল দুই অটোরিকশা ও মোটরসাইকেল
অসুস্থ ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে সুয়াবিল ও নাজিরহাটের ৩ ওয়ার্ড বাদের দাবি
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্তাবিত উত্তর উপজেলার আওতা থেকে সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বাদ দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১১ জুলাই) চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, মাঠ প্রশাসনের প্রতিবেদন ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে এসব এলাকা সংযুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।
ফোরামের নেতারা অভিযোগ করেন, ভুজপুর উপজেলা গঠনের প্রাথমিক প্রস্তাবে ২০২১ ও ২০২৩ সালে এই এলাকাগুলো অন্তর্ভুক্ত ছিল না। পরে রাজনৈতিক পরিবর্তনের কারণে নতুন করে সুয়াবিল ইউনিয়নকে যুক্ত করার চেষ্টা চলছে। তারা স্থানীয় সরকার বিভাগের ৭ জানুয়ারি ২০২৬-এর এক চিঠির উদ্ধৃতি দিয়ে বলেন, সেখানে পাঁচটি ইউনিয়ন নিয়ে ভুজপুর উপজেলা গঠনের নির্দেশনা দেওয়া হলেও এখন তা উপেক্ষা করা হচ্ছে।
এছাড়া বিষয়টি নিয়ে উচ্চ আদালতে তিনটি রিট মামলা (১৪৭৮/২০২৬, ২১৭৮/২০২৬ ও ৪৪৮৯/২০২৬) বিচারাধীন থাকায় এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে জটিলতা তৈরির আশঙ্কা করেছেন তারা। ফোরাম জানায়, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড ফটিকছড়ি সদরের সঙ্গে সম্পৃক্ত, তাই জোর করে নতুন উপজেলায় নিলে তাদের দুর্ভোগ বাড়বে।
সম্পর্কিত খবর
মুক্তিযুদ্ধের স্বার্থে বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মন্ত্রী আহমদ…
নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে…
চট্টগ্রামে বন্যাকবলিতদের পাশে নৌবাহিনী, খাদ্য সহায়তা অব্যাহত
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমন্বিত পদক্ষেপ, নজরদারিতে প্রধানমন্ত্রী
ফটিকছড়িতে গ্যারেজে আগুন: পুড়ে গেল দুই অটোরিকশা ও…