ঢামেকের উন্নতি চেয়ে অবকাঠামো সংস্কারে জোর শিক্ষকের

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৫:৫৫ পিএম
ঢামেকের উন্নতি চেয়ে অবকাঠামো সংস্কারে জোর শিক্ষকের

দেশের চিকিৎসা শিক্ষার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিষ্ঠানটির ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে গ্রিন লাইফ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দা শাহীনা সোবহান। ৮০ বছর পূর্ণ করে ৮১তম বছরে পা রাখা এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১১ জুলাই) এক আলোচনায় ডা. সৈয়দা শাহীনা সোবহান বলেন, ঢাকা মেডিকেলের দীর্ঘদিনের সংকট দূর করতে হলে অবিলম্বে অবকাঠামোগত সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। শিক্ষা ও চিকিৎসাসেবার পরিবেশ আরও আধুনিক করা গেলে এই প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি আরও জানান, আগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল অনেক বেশি, তবে বর্তমানে গত ১০ বছরে সেই চিত্র কিছুটা পাল্টেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আবেগঘন পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে এই শিক্ষাবিদ স্মৃতিচারণ করেন। তিনি বলেন, যারা আর আমাদের মাঝে নেই, তাদের কথা এই দিনগুলোতে বারবার মনে পড়ে। ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা যেন কেবল দক্ষ চিকিৎসক নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তোলে, এটাই তার বড় প্রত্যাশা। সারাদেশের মানুষ এই হাসপাতালের ওপর ভরসা করে এবং এখানে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না, এই মানবিক দায়বদ্ধতা যেন ভবিষ্যতেও অটুট থাকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...