ঢামেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের স্লোগানে মুখর ক্যাম্পাস

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১১:৩৮ এএম
ঢামেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদলের স্লোগানে মুখর ক্যাম্পাস

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢামেক ক্যাম্পাসে আসেন। এ সময় কলেজ ও এর আশপাশের এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিয়ে তাকে উৎসাহিত করেন।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢামেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের শত শত নেতাকর্মী সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান দেন। বিপুল জনসমাগমের কারণে গাড়িবহরের গতি ধীর হয়ে পড়লেও প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেলের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়, ফলে ফুটপাত স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যানজট কমে আসে। এ উদ্যোগে সাধারণ মানুষ ও রোগীর স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতায় দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় অংশ নেবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...