বন্যাকবলিত এলাকার উদ্ধার তৎপরতা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১২:২০ এএম
বন্যাকবলিত এলাকার উদ্ধার তৎপরতা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) দুর্গত এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন তিনি। এ সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও গতি আনতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যা পরিস্থিতি মনিটর করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল (১১ জুলাই) চট্টগ্রাম সফরে যাবেন অনিন্দ ইসলাম অমিত ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তারা সেখানকার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করবেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ত্রাণকার্যে কোনো ধরনের অনিয়ম মেনে নেবেন না বলে জানিয়েছেন। তিনি গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছেন। একইসাথে বন্যার সুযোগে চুরি-ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সরকারের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের সংসদ সদস্যরাও এলাকার বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...