রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৫:১৭ পিএম
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৮৮ জনসহ মতিঝিল, তেজগাঁও, ওয়ারী এবং গুলশান বিভাগের বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৬ হাজার ২৫ পিস ইয়াবা, প্রায় দুই কেজি গাঁজা, হেরোইন, একটি মিশুক গাড়ি ও নগদ টাকা জব্দ করেছে। এছাড়াও চাপাতি, ছোরা, কুড়ালসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...