হাটহাজারীতে পুলিশ সোর্সকে গুলি করে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজম (৪৮) নামে এক ব্যক্তিকে প্রথমে গুলি করে এরপর কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহত আজম পেশায় দর্জি হলেও পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খলিফাপাড়ার বাসিন্দা ও প্রয়াত ইসলামের ছেলে নুরুল আজমের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। দুই মেয়ে ও এক ছেলের জনক আজমকে হত্যা করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী জানান, ঘটনাস্থলে প্রথমে গুলির শব্দ পাওয়া যায় এবং পরে তাকে উপড়্য কুপানো হয়।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিদারুলের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
সম্পর্কিত খবর
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যায় জড়িত পাঁচ মাদকাসক্ত গ্রেফতার
গুজবের জেরে থানায় হামলা, মব সংস্কৃতি রোধে কঠোর অবস্থানের দাবি
শাহ আমানতের জলজটে স্বস্তি: খাল খননে নেমেছে চট্টগ্রাম বন্দর
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ দফা উদ্যোগ
মুগদা ও শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৪

আরও পড়ুন

হাটহাজারীতে পুলিশ সোর্সকে গুলি করে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজম (৪৮) নামে এক ব্যক্তিকে প্রথমে গুলি করে এরপর কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহত আজম পেশায় দর্জি হলেও পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খলিফাপাড়ার বাসিন্দা ও প্রয়াত ইসলামের ছেলে নুরুল আজমের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। দুই মেয়ে ও এক ছেলের জনক আজমকে হত্যা করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী জানান, ঘটনাস্থলে প্রথমে গুলির শব্দ পাওয়া যায় এবং পরে তাকে উপড়্য কুপানো হয়।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিদারুলের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
সম্পর্কিত খবর
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যায় জড়িত পাঁচ মাদকাসক্ত গ্রেফতার
গুজবের জেরে থানায় হামলা, মব সংস্কৃতি রোধে কঠোর…
শাহ আমানতের জলজটে স্বস্তি: খাল খননে নেমেছে চট্টগ্রাম…
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ দফা উদ্যোগ
মুগদা ও শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার…