দক্ষ কর্মী তৈরিতে ১১০ প্রতিষ্ঠানে চলছে ৫৫ কোর্স: শ্রমমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৪:৪১ এএম
দক্ষ কর্মী তৈরিতে ১১০ প্রতিষ্ঠানে চলছে ৫৫ কোর্স: শ্রমমন্ত্রী

বৈদেশিক শ্রমবাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এর আওতায় বিএমইটির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া কর্মীদের গন্তব্য দেশের ভাষাগত সমস্যা দূর করতে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান ও ইতালিয়ান ভাষার ওপরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। এসব পদক্ষেপ বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়িয়ে তাদের আয় ও সামাজিক মর্যাদা উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...