মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন: ডিসেম্বরের মধ্যেই কাজ শেষের প্রত্যয়
রাজধানীর মানিকনগর এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) মানিকনগর বিশ্বরোড থেকে পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার সড়কটির উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন এই সড়কটি অবহেলিত থাকায় এলাকাবাসী উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিলেন। ডিএসসিসির এই উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত নাগরিক সুবিধা নিশ্চিত করবে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা রাজধানীর অবহেলিত ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
এই প্রকল্পের আওতায় সড়কটির গুণগত মান ঠিক রেখেই কাজ পরিচালিত হবে। কর্তৃপক্ষের আশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পন্ন করে নগরবাসীর জন্য যাতায়াতের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
হাওর ও পর্যটনের উন্নতিতে আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা
প্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ জন কর্মকর্তা হলেন যুগ্ম সচিব
ঢাকা মেডিকেল হাসপাতালের গেটের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
বাঁশখালীত ত্রিমুখী আক্রমণে ৩০ বছরের ভয়াবহ বন্যা
বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনে আগ্রহ রাষ্ট্রদূতের
আদাবরে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

আরও পড়ুন

মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন: ডিসেম্বরের মধ্যেই কাজ শেষের প্রত্যয়
রাজধানীর মানিকনগর এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) মানিকনগর বিশ্বরোড থেকে পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার সড়কটির উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন এই সড়কটি অবহেলিত থাকায় এলাকাবাসী উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিলেন। ডিএসসিসির এই উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত নাগরিক সুবিধা নিশ্চিত করবে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা রাজধানীর অবহেলিত ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
এই প্রকল্পের আওতায় সড়কটির গুণগত মান ঠিক রেখেই কাজ পরিচালিত হবে। কর্তৃপক্ষের আশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পন্ন করে নগরবাসীর জন্য যাতায়াতের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
হাওর ও পর্যটনের উন্নতিতে আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা
প্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ জন কর্মকর্তা হলেন যুগ্ম…
ঢাকা মেডিকেল হাসপাতালের গেটের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের…