সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস সরাচ্ছে ডিএসসিসি
রাজধানীর যানজট নিরসনে বড় পরিবর্তন আসছে। সায়েদাবাদ বাস টার্মিনালকে শুধুমাত্র সিটি সার্ভিসের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, এখান থেকে আন্তঃজেলা বাস সরিয়ে কাঁচপুরে নেওয়া হবে। এছাড়াও গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রী সেবা এবং শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী তিন থেকে চার মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন ডিএসসিসি প্রশাসক।
পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, টার্মিনালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। যান চলাচল সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানের জন্য দুইটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
হাওর ও পর্যটনের উন্নতিতে আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা
প্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ জন কর্মকর্তা হলেন যুগ্ম সচিব
ঢাকা মেডিকেল হাসপাতালের গেটের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
বাঁশখালীত ত্রিমুখী আক্রমণে ৩০ বছরের ভয়াবহ বন্যা
বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনে আগ্রহ রাষ্ট্রদূতের
আদাবরে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

আরও পড়ুন

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস সরাচ্ছে ডিএসসিসি
রাজধানীর যানজট নিরসনে বড় পরিবর্তন আসছে। সায়েদাবাদ বাস টার্মিনালকে শুধুমাত্র সিটি সার্ভিসের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, এখান থেকে আন্তঃজেলা বাস সরিয়ে কাঁচপুরে নেওয়া হবে। এছাড়াও গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রী সেবা এবং শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী তিন থেকে চার মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন ডিএসসিসি প্রশাসক।
পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, টার্মিনালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। যান চলাচল সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানের জন্য দুইটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
হাওর ও পর্যটনের উন্নতিতে আগারগাঁওয়ে শুরু হাউজবোট মেলা
প্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ জন কর্মকর্তা হলেন যুগ্ম…
ঢাকা মেডিকেল হাসপাতালের গেটের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের…