বাঁশখালীতে বন্যার মাঝে শিশুকে পাতিলে করে উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ১:৪১ পিএম
বাঁশখালীতে বন্যার মাঝে শিশুকে পাতিলে করে উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার মধ্যে এক আট মাসের শিশুকে বড় পাতিলে করে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গলাসমান পানির মধ্যে এই অভিনব উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের প্রশংসা অর্জন করেছে।

ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গভীর পানি ও স্রোতের কারণে শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে একটি বড় ধাতব পাতিল ব্যবহার করা হয়। এক ফায়ার সার্ভিস সদস্য রশি ধরে পানির মধ্য দিয়ে এগিয়ে যান এবং অন্যজন ছাতা ধরে শিশুটিকে বৃষ্টির পানি থেকে রক্ষা করেন। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, পানিবন্দি অবস্থায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করতেই তারা এমন পদ্ধতি অবলম্বন করেন। এই অভিযানে মোট ৫ শিশু ও ৮ নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

টানা বর্ষণ এবং জোয়ারের প্রভাবে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি কমে না আসায় পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...