বিআরটিএর নামে ভুয়া ওয়েবসাইটে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভিস পোর্টালের (বিএসপি) নাম ও নকশা নকল করে তৈরি করা জালিয়াত ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুলাই) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্রাফিক আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে একটি অসাধু চক্র এই প্রতারণা চালাচ্ছে বলে জানা গেছে।
এই অসাধু চক্রটি বিভিন্ন মোবাইল নম্বর থেকে গ্রাহকদের কাছে ট্রাফিক জরিমানার বকেয়া আছে বা স্পিডিং ফাইন দ্রুত পরিশোধ করুন—এমন ধরণের বার্তা পাঠাচ্ছে। এসব মেসেজে bsbrtcar-bdpay.sbs বা bspbrtcar-govbd.online-এর মতো লিংক প্রদান করা হয়, যা দেখতে অভিন্ন হলেও বিআরটিএর প্রকৃত পোর্টাল bsp.brta.gov.bd-এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরূপেই প্রতারণামূলক কার্যকলাপ।
এমতাবস্থায়, বিআরটিএ কর্তৃপক্ষ নাগরিকদের এই ধরণের অপরিচিত লিংকে ক্লিক করতে বারণ করেছে এবং ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই প্রতারক চক্র সম্পর্কে স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, মাসিক শো ও আর্থিক সহায়তার ঘোষণা
রাজধানীতে মাদক ও অস্ত্র উদ্ধার: ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার…
ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের, জানালেন লড়াই থামবে না
আগারগাঁওয়ে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
বাণিজ্যে নতুন মাত্রা, পাক হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক
২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের সতর্কতা

আরও পড়ুন

বিআরটিএর নামে ভুয়া ওয়েবসাইটে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভিস পোর্টালের (বিএসপি) নাম ও নকশা নকল করে তৈরি করা জালিয়াত ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুলাই) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্রাফিক আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে একটি অসাধু চক্র এই প্রতারণা চালাচ্ছে বলে জানা গেছে।
এই অসাধু চক্রটি বিভিন্ন মোবাইল নম্বর থেকে গ্রাহকদের কাছে ট্রাফিক জরিমানার বকেয়া আছে বা স্পিডিং ফাইন দ্রুত পরিশোধ করুন—এমন ধরণের বার্তা পাঠাচ্ছে। এসব মেসেজে bsbrtcar-bdpay.sbs বা bspbrtcar-govbd.online-এর মতো লিংক প্রদান করা হয়, যা দেখতে অভিন্ন হলেও বিআরটিএর প্রকৃত পোর্টাল bsp.brta.gov.bd-এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরূপেই প্রতারণামূলক কার্যকলাপ।
এমতাবস্থায়, বিআরটিএ কর্তৃপক্ষ নাগরিকদের এই ধরণের অপরিচিত লিংকে ক্লিক করতে বারণ করেছে এবং ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই প্রতারক চক্র সম্পর্কে স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, মাসিক শো ও আর্থিক…
রাজধানীতে মাদক ও অস্ত্র উদ্ধার: ২৪ ঘণ্টায় ডিএমপির…
ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের, জানালেন লড়াই থামবে না
আগারগাঁওয়ে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
বাণিজ্যে নতুন মাত্রা, পাক হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক
২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের…