বান্দরবানের বন্যাকবলিতদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার
টানা ভারী বৃষ্টিপাত ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধির ফলে বান্দরবানের থানচি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে থানচির বলিপাড়া, বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। এতে প্রায় অর্ধশত পরিবারের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বুধবার (৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে একটি দল বন্যাকবলিত এলাকায় গিয়ে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও, বন্যার কারণে নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনে বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাহিনীটির অঙ্গীকারের অংশ হিসেবে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
ঢাকায় পাক হাইকমিশনার, বাণিজ্য ও সহযোগিতা বাড়ার প্রত্যয়
কালচারাল সেন্টার থেকে পদত্যাগ, তবু থামবে না আজাদির লড়াই
সংস্কৃতি মন্ত্রণালয়ে জাদুশিল্প: রাষ্ট্রীয় স্বীকৃতি পেল জাদুশিল্পীরা
আগারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণ: কলাপাতা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
ইনকিলাব মঞ্চ ছাড়েননি, দিল্লির খুশিতে জল ঢাললেন আবদুল্লাহ আল জাবের
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার ঘোষণা

আরও পড়ুন

বান্দরবানের বন্যাকবলিতদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার
টানা ভারী বৃষ্টিপাত ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধির ফলে বান্দরবানের থানচি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে থানচির বলিপাড়া, বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। এতে প্রায় অর্ধশত পরিবারের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বুধবার (৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে একটি দল বন্যাকবলিত এলাকায় গিয়ে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও, বন্যার কারণে নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনে বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাহিনীটির অঙ্গীকারের অংশ হিসেবে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
ঢাকায় পাক হাইকমিশনার, বাণিজ্য ও সহযোগিতা বাড়ার প্রত্যয়
কালচারাল সেন্টার থেকে পদত্যাগ, তবু থামবে না আজাদির…
সংস্কৃতি মন্ত্রণালয়ে জাদুশিল্প: রাষ্ট্রীয় স্বীকৃতি পেল জাদুশিল্পীরা
আগারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণ: কলাপাতা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
ইনকিলাব মঞ্চ ছাড়েননি, দিল্লির খুশিতে জল ঢাললেন আবদুল্লাহ…
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার…