পুলিশ ইউনিটকে আধুনিক করেছে বাংলাদেশ: জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) এই সম্মেলনে তিনি জানান, আগামী দিনের যেকোনো সংকট মোকাবিলায় বাংলাদেশ তার পুলিশ বাহিনীকে ইতিমধ্যে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলেছে। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
সম্মেলনের প্রথম সেশনে আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতি এবং আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্কের প্রসারের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে সোয়াত, বোম্ব ডিসপোজাল, সাইবার অপরাধ তদন্ত, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ইমিগ্রেশন পুলিশ ইউনিটের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মেধা ও দক্ষতার আদান-প্রদানের লক্ষ্যে ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক ‘পরিবেশ পুলিশিং সম্মেলন’ আয়োজনের পরামর্শ দেন সালাহউদ্দিন আহমদ।
সম্পর্কিত খবর
বান্দরবানের বন্যাকবলিতদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার
ইনকিলাব মঞ্চ ছাড়েননি, দিল্লির খুশিতে জল ঢাললেন আবদুল্লাহ আল জাবের
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার ঘোষণা
দুই দেশের বাণিজ্য বাড়বে: পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ
ইনকিলাব সেন্টার থেকে পদত্যাগ জাবেরের, দিল্লির দোসরদের উদ্দেশ্যে কঠোর বার্তা
সোশ্যাল মিডিয়ায় পুলিশের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার করলে আইনি ব্যবস্থা

আরও পড়ুন

পুলিশ ইউনিটকে আধুনিক করেছে বাংলাদেশ: জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) এই সম্মেলনে তিনি জানান, আগামী দিনের যেকোনো সংকট মোকাবিলায় বাংলাদেশ তার পুলিশ বাহিনীকে ইতিমধ্যে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলেছে। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
সম্মেলনের প্রথম সেশনে আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতি এবং আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্কের প্রসারের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে সোয়াত, বোম্ব ডিসপোজাল, সাইবার অপরাধ তদন্ত, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ইমিগ্রেশন পুলিশ ইউনিটের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মেধা ও দক্ষতার আদান-প্রদানের লক্ষ্যে ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক ‘পরিবেশ পুলিশিং সম্মেলন’ আয়োজনের পরামর্শ দেন সালাহউদ্দিন আহমদ।
সম্পর্কিত খবর
বান্দরবানের বন্যাকবলিতদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার
ইনকিলাব মঞ্চ ছাড়েননি, দিল্লির খুশিতে জল ঢাললেন আবদুল্লাহ…
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার…
দুই দেশের বাণিজ্য বাড়বে: পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর…
ইনকিলাব সেন্টার থেকে পদত্যাগ জাবেরের, দিল্লির দোসরদের উদ্দেশ্যে…
সোশ্যাল মিডিয়ায় পুলিশের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার করলে…