ইনকিলাব সেন্টার ছেড়েছেন জাবের, দিল্লির সেবাদাসদের উদ্দেশ্যে সতর্কবার্তা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ২:৫৯ এএম
ইনকিলাব সেন্টার ছেড়েছেন জাবের, দিল্লির সেবাদাসদের উদ্দেশ্যে সতর্কবার্তা

শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের ও ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। বুধবার (৮ জুলাই) গভীর রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টের মাধ্যমে তারা এই পদত্যাগের কথা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে গেলেও ‘ইনকিলাব মঞ্চ’ থেকে তিনি সরেননি। তিনি স্পষ্ট করে জানান, দিল্লির সেবাদাসদের এই খবরে উৎসব করার কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার এই সংগ্রামকে কোনোভাবেই থামিয়ে দেওয়া সম্ভব হবে না।

জাবের জানান, শহীদ ওসমান হাদি শাহাদাতের পূর্বে এই সংগঠনের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি জনতার আমানত হিসেবে পরিচালিত হওয়ার কথা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশদের দাবি-দাওয়া নিয়ে জটিলতা চলছিল, যা বর্তমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে সমাধান করা হলো। আইনি প্রক্রিয়া মেনেই সংগঠনটি যথাযথ দাবিদারদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...