শহরজুড়ে সবুজের সমারোহ, জাতীয় পরিবেশ পুরস্কার পাচ্ছেন রকিবুল
ইট-পাথরের শহরে সবুজের সমারোহ ফিরিয়ে আনার স্বীকৃতিস্বরূপ ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’ অর্জন করেছেন ‘গার্ডেনিং বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মো. রকিবুল আমিন। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় এই সম্মাননা পেয়েছেন এই তরুণ উদ্যোক্তা।
আগামী ৯ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী আসরে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুষ্টিয়ার মাটি ও প্রকৃতির প্রতি রকিবুলের ভালোবাসা শৈশব থেকেই। ২০০১ সালে ঢাকা কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগে পড়ার সময় শহরের কংক্রিটের ভরপুর অবস্থা তাঁকে নড়িয়ে দেয়। এরপর তিনি ল্যান্ডস্কেপ ডিজাইন ও ইনডোর গার্ডেনিংকে পেশা হিসেবে বেছে নেন এবং ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রতিষ্ঠান।
বর্তমানে তার প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থাপনায় সবুজায়নের কাজ করছে। রকিবুল ‘জিরো সয়েল’ ধারণায় বিশ্বাস করেন এবং সারা দেশে নগর সবুজায়নকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ‘গার্ডেন মিশন’ নামক একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চান।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে কলাপাতায় অগ্নিকাণ্ড: গ্যাস বিস্ফোরণে আগুন, ছড়াল পাশের বাড়িতে
এআই ও ডিপফেক ঝুঁকি মোকাবিলায় সরকারের নতুন দুই প্রকল্প
বাণিজ্য বৃদ্ধির আশায় পাক হাইকমিশনারের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর বৈঠক
কর্ণফুলী টানেলে প্রাইভেটকারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত হলো ডেকোরেশন
এআই ও ডিপফেকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ সরকারের
চামড়া রপ্তানি ১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকারের রোডম্যাপ

আরও পড়ুন

শহরজুড়ে সবুজের সমারোহ, জাতীয় পরিবেশ পুরস্কার পাচ্ছেন রকিবুল
ইট-পাথরের শহরে সবুজের সমারোহ ফিরিয়ে আনার স্বীকৃতিস্বরূপ ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’ অর্জন করেছেন ‘গার্ডেনিং বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মো. রকিবুল আমিন। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় এই সম্মাননা পেয়েছেন এই তরুণ উদ্যোক্তা।
আগামী ৯ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী আসরে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুষ্টিয়ার মাটি ও প্রকৃতির প্রতি রকিবুলের ভালোবাসা শৈশব থেকেই। ২০০১ সালে ঢাকা কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগে পড়ার সময় শহরের কংক্রিটের ভরপুর অবস্থা তাঁকে নড়িয়ে দেয়। এরপর তিনি ল্যান্ডস্কেপ ডিজাইন ও ইনডোর গার্ডেনিংকে পেশা হিসেবে বেছে নেন এবং ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রতিষ্ঠান।
বর্তমানে তার প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থাপনায় সবুজায়নের কাজ করছে। রকিবুল ‘জিরো সয়েল’ ধারণায় বিশ্বাস করেন এবং সারা দেশে নগর সবুজায়নকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ‘গার্ডেন মিশন’ নামক একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চান।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে কলাপাতায় অগ্নিকাণ্ড: গ্যাস বিস্ফোরণে আগুন, ছড়াল পাশের…
এআই ও ডিপফেক ঝুঁকি মোকাবিলায় সরকারের নতুন দুই…
বাণিজ্য বৃদ্ধির আশায় পাক হাইকমিশনারের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর বৈঠক
কর্ণফুলী টানেলে প্রাইভেটকারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত হলো ডেকোরেশন
এআই ও ডিপফেকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ সরকারের
চামড়া রপ্তানি ১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকারের…