সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’ প্রয়োজন
ব্যাংক খাতে অনিয়ম ও গ্রাহকদের টাকা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, যারা ব্যাংকের টাকা লুট করেছে, তাদের কোনো প্রকার ক্ষমা নেই। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তাদের খুঁজে বের করে ‘ডিম থেরাপি’ প্রয়োগের মাধ্যমে লুট করা অর্থ আদায় করতে হবে।
জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাকালে এই বিএনপি এমপি সাড়ে সত্তর লাখ গ্রাহকের পাওনা টাকা ফেরতের বিষয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিক্ষুব্ধ গ্রাহকরা সম্প্রতি অর্থমন্ত্রীর চট্টগ্রামের বাসভবনের সামনে মানববন্ধন করেছেন এবং মন্ত্রীর সাথে দেখা করে তাদের দুর্দশার কথা তুলে ধরেছেন। রানু বলেন, ব্যাংকের অসুস্থতার ওপর হেয়ার কাট (ডিপোজিট হেয়ার কাট) নামক নীতি মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে কাজ করছে।
সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ব্যাংক ডাকাতদের অপরাধের দায় কেন সাধারণ আমানতকারীদের বহন করতে হবে? আমানতকারীদের একমাত্র অপরাধ হলো তারা ব্যাংকের প্রতি বিশ্বাস রেখেছিলেন। তিনি এই সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিরোধী দলের মতোই এই ইস্যুতে সরব হওয়ার কথা জানান।
সম্পর্কিত খবর
সবুজ অর্থনীতিতে বাংলাদেশ: ২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য
জামায়াত এমপি তাহেরের নেতৃত্বে সংসদে সরকারি হিসাব কমিটি গঠন
লবণচাষিদের স্বল্পসুদে ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ
চাকরির আগেই টাকা লেনদেন? মালয়েশিয়াগামীদের জন্য সরকারের কঠোর সতর্কতা
বজ্রপাতে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত
ইউরোপে কর্মসংস্থান: আনসারের ৩০০ নারী সদস্যের ডিজিটাল বাছাই শুরু

সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’ প্রয়োজন
ব্যাংক খাতে অনিয়ম ও গ্রাহকদের টাকা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, যারা ব্যাংকের টাকা লুট করেছে, তাদের কোনো প্রকার ক্ষমা নেই। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তাদের খুঁজে বের করে ‘ডিম থেরাপি’ প্রয়োগের মাধ্যমে লুট করা অর্থ আদায় করতে হবে।
জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাকালে এই বিএনপি এমপি সাড়ে সত্তর লাখ গ্রাহকের পাওনা টাকা ফেরতের বিষয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিক্ষুব্ধ গ্রাহকরা সম্প্রতি অর্থমন্ত্রীর চট্টগ্রামের বাসভবনের সামনে মানববন্ধন করেছেন এবং মন্ত্রীর সাথে দেখা করে তাদের দুর্দশার কথা তুলে ধরেছেন। রানু বলেন, ব্যাংকের অসুস্থতার ওপর হেয়ার কাট (ডিপোজিট হেয়ার কাট) নামক নীতি মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে কাজ করছে।
সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ব্যাংক ডাকাতদের অপরাধের দায় কেন সাধারণ আমানতকারীদের বহন করতে হবে? আমানতকারীদের একমাত্র অপরাধ হলো তারা ব্যাংকের প্রতি বিশ্বাস রেখেছিলেন। তিনি এই সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিরোধী দলের মতোই এই ইস্যুতে সরব হওয়ার কথা জানান।
সম্পর্কিত খবর
সবুজ অর্থনীতিতে বাংলাদেশ: ২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য…
জামায়াত এমপি তাহেরের নেতৃত্বে সংসদে সরকারি হিসাব কমিটি…
লবণচাষিদের স্বল্পসুদে ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের বিভিন্ন…
চাকরির আগেই টাকা লেনদেন? মালয়েশিয়াগামীদের জন্য সরকারের কঠোর…
বজ্রপাতে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় আশ্রয়কেন্দ্র তৈরির…
ইউরোপে কর্মসংস্থান: আনসারের ৩০০ নারী সদস্যের ডিজিটাল বাছাই…