সম্মিলিত ইসলামি ব্যাংক: আমানতসহ টাকা ফেরত পাবেন ৭৫ লাখ গ্রাহক
সম্মিলিত ইসলামি ব্যাংকের আওতাধীন ৭৫ লাখ আমানতকারীর টাকা সুদসহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে ব্যাংকগুলো লোকসানের মুখে থাকলেও জনগণের স্বার্থে সরকার এই টাকা ফেরত দিতে বদ্ধপরিকর। তবে পুরোপুরি ঋণমুক্ত হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্যে সংসদ সদস্য রেহানা আক্তার রানু গ্রাহকদের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংকে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা থাকলেও গ্রাহকরা তা ফেরত পাচ্ছেন না। চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে উল্লেখ করেন এই সাংসদ। তিনি অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
এর প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করছে। তিনি আরও বলেন, এই ব্যাংকগুলো দৈনিক লোকসান দিচ্ছে, তাই তাৎক্ষণিকভাবে সব টাকা দেওয়া কঠিন। তবে হেয়ার কাট ছাড়াই একটি মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ৭৫ লাখ গ্রাহকের আমানত ও তার সুদ পুরোপুরি পরিশোধ করা হবে।
সম্পর্কিত খবর
সবুজ অর্থনীতিতে বাংলাদেশ: ২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য
জামায়াত এমপি তাহেরের নেতৃত্বে সংসদে সরকারি হিসাব কমিটি গঠন
লবণচাষিদের স্বল্পসুদে ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ
চাকরির আগেই টাকা লেনদেন? মালয়েশিয়াগামীদের জন্য সরকারের কঠোর সতর্কতা
বজ্রপাতে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত
ইউরোপে কর্মসংস্থান: আনসারের ৩০০ নারী সদস্যের ডিজিটাল বাছাই শুরু

সম্মিলিত ইসলামি ব্যাংক: আমানতসহ টাকা ফেরত পাবেন ৭৫ লাখ গ্রাহক
সম্মিলিত ইসলামি ব্যাংকের আওতাধীন ৭৫ লাখ আমানতকারীর টাকা সুদসহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে ব্যাংকগুলো লোকসানের মুখে থাকলেও জনগণের স্বার্থে সরকার এই টাকা ফেরত দিতে বদ্ধপরিকর। তবে পুরোপুরি ঋণমুক্ত হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্যে সংসদ সদস্য রেহানা আক্তার রানু গ্রাহকদের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংকে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা থাকলেও গ্রাহকরা তা ফেরত পাচ্ছেন না। চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে উল্লেখ করেন এই সাংসদ। তিনি অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
এর প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করছে। তিনি আরও বলেন, এই ব্যাংকগুলো দৈনিক লোকসান দিচ্ছে, তাই তাৎক্ষণিকভাবে সব টাকা দেওয়া কঠিন। তবে হেয়ার কাট ছাড়াই একটি মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ৭৫ লাখ গ্রাহকের আমানত ও তার সুদ পুরোপুরি পরিশোধ করা হবে।
সম্পর্কিত খবর
সবুজ অর্থনীতিতে বাংলাদেশ: ২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য…
জামায়াত এমপি তাহেরের নেতৃত্বে সংসদে সরকারি হিসাব কমিটি…
লবণচাষিদের স্বল্পসুদে ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের বিভিন্ন…
চাকরির আগেই টাকা লেনদেন? মালয়েশিয়াগামীদের জন্য সরকারের কঠোর…
বজ্রপাতে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় আশ্রয়কেন্দ্র তৈরির…
ইউরোপে কর্মসংস্থান: আনসারের ৩০০ নারী সদস্যের ডিজিটাল বাছাই…