মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সর্বদা অঙ্গীকারাবদ্ধ। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক মহলের কাছে রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিজ ভূখণ্ডে পুনর্বাসন নিশ্চিত করা।
বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত এসব দাবির প্রেক্ষিতে জাতিসংঘ কর্মকর্তা রোজমেরি এ. ডি-কার্লো দেশটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের গঠনমূলক কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সম্পর্কিত খবর
বজ্রপাতে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত
ইউরোপে কর্মসংস্থান: আনসারের ৩০০ নারী সদস্যের ডিজিটাল বাছাই শুরু
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
পাহাড় কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি, সরে যেতে বললেন চসিক মেয়র
স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাজেটে স্বাস্থ্য খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে-…
সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’ প্রয়োজন

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সর্বদা অঙ্গীকারাবদ্ধ। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক মহলের কাছে রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিজ ভূখণ্ডে পুনর্বাসন নিশ্চিত করা।
বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত এসব দাবির প্রেক্ষিতে জাতিসংঘ কর্মকর্তা রোজমেরি এ. ডি-কার্লো দেশটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের গঠনমূলক কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সম্পর্কিত খবর
বজ্রপাতে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় আশ্রয়কেন্দ্র তৈরির…
ইউরোপে কর্মসংস্থান: আনসারের ৩০০ নারী সদস্যের ডিজিটাল বাছাই…
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’…
পাহাড় কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি, সরে যেতে বললেন…
স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাজেটে স্বাস্থ্য খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার…
সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’…