মিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক, শোনা যায় গুলির শব্দ
রাজধানীর মিরপুর থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মেট্রোরেলের ২৫২ ও ২৫৩ নম্বর পিলারের মাঝখানে চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশে টহলরত পুলিশ গুলির শব্দ শুনতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা কার্তুজ, চারটি ফায়ার্ড কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’ প্রয়োজন
সম্মিলিত ইসলামি ব্যাংক: আমানতসহ টাকা ফেরত পাবেন ৭৫ লাখ গ্রাহক
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক রহমান
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের ৩ সদস্য গ্রেফতার

আরও পড়ুন

মিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক, শোনা যায় গুলির শব্দ
রাজধানীর মিরপুর থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মেট্রোরেলের ২৫২ ও ২৫৩ নম্বর পিলারের মাঝখানে চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশে টহলরত পুলিশ গুলির শব্দ শুনতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা কার্তুজ, চারটি ফায়ার্ড কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’…
সম্মিলিত ইসলামি ব্যাংক: আমানতসহ টাকা ফেরত পাবেন ৭৫…
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক…
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের ৩ সদস্য…