কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে, স্মার্ট প্রযুক্তিতে জোর সরকারের
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের কৃষি খাতকে যান্ত্রিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বর্তমানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত বুধবার (৮ জুলাই) সংসদের বাজেট অধিবেশনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে এবং লাভজনক করতে গবেষণা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় দুই কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। এ ছাড়া সার ও সেচ ব্যবস্থাপনায় সুনির্দিষ্টতা আনতে ড্রোন, জিপিএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের ওপর জোর দেওয়া হচ্ছে। কৃষকদের সরাসরি সেবা পৌঁছে দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা সরকারি সুযোগ-সুবিধা সহজে পাবেন। সরকারের এসব উদ্যোগ কৃষি খাতকে একটি টেকসই ও লাভজনক খাতে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পর্কিত খবর
সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’ প্রয়োজন
সম্মিলিত ইসলামি ব্যাংক: আমানতসহ টাকা ফেরত পাবেন ৭৫ লাখ গ্রাহক
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক রহমান
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের ৩ সদস্য গ্রেফতার

আরও পড়ুন

কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে, স্মার্ট প্রযুক্তিতে জোর সরকারের
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের কৃষি খাতকে যান্ত্রিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বর্তমানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত বুধবার (৮ জুলাই) সংসদের বাজেট অধিবেশনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে এবং লাভজনক করতে গবেষণা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় দুই কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। এ ছাড়া সার ও সেচ ব্যবস্থাপনায় সুনির্দিষ্টতা আনতে ড্রোন, জিপিএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের ওপর জোর দেওয়া হচ্ছে। কৃষকদের সরাসরি সেবা পৌঁছে দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা সরকারি সুযোগ-সুবিধা সহজে পাবেন। সরকারের এসব উদ্যোগ কৃষি খাতকে একটি টেকসই ও লাভজনক খাতে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পর্কিত খবর
সংসদে রানু, ব্যাংক ডাকাতদের টাকা আদায়ে ‘ডিম থেরাপি’…
সম্মিলিত ইসলামি ব্যাংক: আমানতসহ টাকা ফেরত পাবেন ৭৫…
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ড-জাপান-কোরিয়ায় নতুন শ্রমবাজারের সুখবর
রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক…
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা: চক্রের ৩ সদস্য…