যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের উৎসাহ প্রধানমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা তাদের নির্মিত রোবটিক প্রকল্পটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন এবং এর কারিকরি দিক ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী তাদের এই উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি এও জানান, এসব সৃজনশীল কাজের জন্য সরকার সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান। একইসাথে তিনি নিজের লেখা বহুল আলোচিত গ্রন্থ ‘সবার আগে বাংলাদেশ’ তাদের হাতে তুলে দেন। এই বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব-২০২৬ সবার আগে বাংলাদেশ
সম্পর্কিত খবর
জুনে রাজধানীতে ডিএমপির অভিযান: ৫৫৫ জন গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার
চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে রাতদিন কাজ করছে সেনাবাহিনী
৪২ বছরের রেকর্ড ভাঙল, অতিবৃষ্টিতে তলিয়ে গেল চট্টগ্রাম নগর
সাভার সিইটিপি আধুনিকায়নে সরকারের নতুন উদ্যোগ, রপ্তানি বাড়ানোর লক্ষ্য
রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম পানিবন্দী, সড়কে চরম দুর্ভোগ ও বাড়তি ভাড়ার…
সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের উৎসাহ প্রধানমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা তাদের নির্মিত রোবটিক প্রকল্পটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন এবং এর কারিকরি দিক ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী তাদের এই উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি এও জানান, এসব সৃজনশীল কাজের জন্য সরকার সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান। একইসাথে তিনি নিজের লেখা বহুল আলোচিত গ্রন্থ ‘সবার আগে বাংলাদেশ’ তাদের হাতে তুলে দেন। এই বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
জুনে রাজধানীতে ডিএমপির অভিযান: ৫৫৫ জন গ্রেফতার, বিপুল…
চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে রাতদিন কাজ করছে সেনাবাহিনী
৪২ বছরের রেকর্ড ভাঙল, অতিবৃষ্টিতে তলিয়ে গেল চট্টগ্রাম…
সাভার সিইটিপি আধুনিকায়নে সরকারের নতুন উদ্যোগ, রপ্তানি বাড়ানোর…
রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম পানিবন্দী, সড়কে চরম দুর্ভোগ ও…