বৃষ্টিতে বিপর্যস্ত শাহ আমানত, অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরল ফ্লাইট
টানা ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার এ পরিস্থিতিতে তিনটি যাত্রীবাহী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে ব্যর্থ হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজধানী ঢাকায় অবতরণ করতে বাধ্য হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট (বিজি-১২১) চট্টগ্রামে অবতরণের প্রচেষ্টা চালিয়েও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে ওই ফ্লাইটটি যাত্রীসহ আবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। একইভাবে এয়ার আরাবিয়ার শারজাহ-চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট (জি৯-৫২৬)ও অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় নেমেছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বর্তমান আবহাওয়া বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি অনুযায়ী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ইতিহাসের সেরা সংসদ গড়ে তুলতে এমপিদের প্রতি চিফ হুইপের আহ্বান
এক সন্তান শহীদ অন্যজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী
মানিকগঞ্জে সেনা প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ
টেলিটক বিক্রি হচ্ছে না, নগদ প্রশাসকের তত্ত্বাবধানে থাকছে: আইসিটি মন্ত্রী
লিবিয়ায় আটকেপড়া দুঃসহ জীবনের অবসান, দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
বিমানবন্দরের ভুয়া ম্যানেজারের ফাঁদে ৩১ লাখ, গ্রেফতার মূলহোতা

আরও পড়ুন

বৃষ্টিতে বিপর্যস্ত শাহ আমানত, অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরল ফ্লাইট
টানা ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার এ পরিস্থিতিতে তিনটি যাত্রীবাহী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে ব্যর্থ হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজধানী ঢাকায় অবতরণ করতে বাধ্য হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট (বিজি-১২১) চট্টগ্রামে অবতরণের প্রচেষ্টা চালিয়েও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে ওই ফ্লাইটটি যাত্রীসহ আবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। একইভাবে এয়ার আরাবিয়ার শারজাহ-চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট (জি৯-৫২৬)ও অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় নেমেছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বর্তমান আবহাওয়া বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি অনুযায়ী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ইতিহাসের সেরা সংসদ গড়ে তুলতে এমপিদের প্রতি চিফ…
এক সন্তান শহীদ অন্যজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী
মানিকগঞ্জে সেনা প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ
টেলিটক বিক্রি হচ্ছে না, নগদ প্রশাসকের তত্ত্বাবধানে থাকছে:…
লিবিয়ায় আটকেপড়া দুঃসহ জীবনের অবসান, দেশে ফিরলেন ১৭৪…