হাটহাজারীতে পুকুরে ডুবে হাফেজ শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সিয়াম (১৩) নামের এক মাদরাসা ছাত্রের সলিল সমাধি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের পুকুরটিতে সে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল এবং এরই মধ্যে সে পবিত্র কোরআনের প্রায় ১৩ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছিল।
নিহত শিশুর বাবা মো. কাশেম পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি উপজেলার ছিপাতলী ইউনিয়নে হলেও তারা পৌরসভার একটি কলোনিতে ভাড়া থাকতেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
টেলিটক বিক্রি হচ্ছে না, নগদ প্রশাসকের তত্ত্বাবধানে থাকছে: আইসিটি মন্ত্রী
লিবিয়ায় আটকেপড়া দুঃসহ জীবনের অবসান, দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
বিমানবন্দরের ভুয়া ম্যানেজারের ফাঁদে ৩১ লাখ, গ্রেফতার মূলহোতা
৩৩ বছরের রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম নগরে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি
বৃষ্টিতে বিপর্যস্ত শাহ আমানত, অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরল ফ্লাইট
ঢামেকের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ, উদ্ধার করেছে পুলিশ

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে হাফেজ শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সিয়াম (১৩) নামের এক মাদরাসা ছাত্রের সলিল সমাধি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের পুকুরটিতে সে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল এবং এরই মধ্যে সে পবিত্র কোরআনের প্রায় ১৩ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছিল।
নিহত শিশুর বাবা মো. কাশেম পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি উপজেলার ছিপাতলী ইউনিয়নে হলেও তারা পৌরসভার একটি কলোনিতে ভাড়া থাকতেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
টেলিটক বিক্রি হচ্ছে না, নগদ প্রশাসকের তত্ত্বাবধানে থাকছে:…
লিবিয়ায় আটকেপড়া দুঃসহ জীবনের অবসান, দেশে ফিরলেন ১৭৪…
বিমানবন্দরের ভুয়া ম্যানেজারের ফাঁদে ৩১ লাখ, গ্রেফতার মূলহোতা
৩৩ বছরের রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম নগরে পরীক্ষার্থীদের চরম…
বৃষ্টিতে বিপর্যস্ত শাহ আমানত, অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায়…
ঢামেকের গেটের পাশে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ, উদ্ধার…