নারী দিয়ে ফ্লাটে ডেকে এনে আপত্তিকর ভিডিও, ডিবির হাতে গ্রেফতার ৫

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৩:১৪ পিএম
নারী দিয়ে ফ্লাটে ডেকে এনে আপত্তিকর ভিডিও, ডিবির হাতে গ্রেফতার ৫

ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন স্থানে এই চক্রটি তাদের অপকর্ম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪৫), বদিউজ্জামান শাহীন (৪৫), মরিয়ম (৪৯), শাহাদাত হোসেন (৫৮) ও ঊর্মী বেগম (৩৯)।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ঋণের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয়। প্রথমে এক নারী ঋণগ্রহীতা পরিচয়ে তার সঙ্গে পরিচিত হয় এবং পরে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে তাকে ডেকে নেওয়া হয়।

পুলিশ জানায়, ফ্ল্যাটে প্রবেশ করার পর ওই কর্মকর্তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থার ভিডিও ধারণ করা হয়। এ সময় তার মোবাইল, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ মূল্যবান কাগজপত্র লুট করা হয়। পরবর্তীতে চক্রটি তার কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং বিকাশ ও উপায়ের মাধ্যমে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন তাকে ব্ল্যাকমেইল করা হতো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...