রাজধানীর সবজি বাগানে ডিএসসিসির অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
রাজধানীর সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের হাঁটার পথ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে এই অভিযানে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরানো হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অস্থায়ী স্থাপনা অপসারণ করে এলাকাটি পরিষ্কার করা হয়। এছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় ৮টি নার্সারির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং নাগরিকদের চলাচলের সুবিধার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হবে বলে জোর দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
উন্নয়নে ডাটার গুরুত্ব, বিবিএসে নতুন ল্যাব উদ্বোধন অর্থমন্ত্রীর
সরকারের উচ্চপদস্থদের নিয়ে এআই ছবি ও কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬
বর্ষার আমেজে বাঙালির ঐতিহ্য নিয়ে তেজগাঁওয়ে শুরু হলো কুটির শিল্প…
ফুলবাড়িয়ার নতুন ভবন উদ্বোধন, জনসেবার মান উন্নয়নে সরকারের গতিপথ
পুলিশে বড় রদবদল: তিন রেঞ্জের দায়িত্বে নতুন ডিআইজি
ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন এসপি, তিন রেঞ্জে ডিআইজি পরিবর্তন

আরও পড়ুন

রাজধানীর সবজি বাগানে ডিএসসিসির অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
রাজধানীর সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের হাঁটার পথ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে এই অভিযানে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরানো হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অস্থায়ী স্থাপনা অপসারণ করে এলাকাটি পরিষ্কার করা হয়। এছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় ৮টি নার্সারির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং নাগরিকদের চলাচলের সুবিধার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হবে বলে জোর দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
উন্নয়নে ডাটার গুরুত্ব, বিবিএসে নতুন ল্যাব উদ্বোধন অর্থমন্ত্রীর
সরকারের উচ্চপদস্থদের নিয়ে এআই ছবি ও কুরুচিপূর্ণ পোস্ট,…
বর্ষার আমেজে বাঙালির ঐতিহ্য নিয়ে তেজগাঁওয়ে শুরু হলো…
ফুলবাড়িয়ার নতুন ভবন উদ্বোধন, জনসেবার মান উন্নয়নে সরকারের…
পুলিশে বড় রদবদল: তিন রেঞ্জের দায়িত্বে নতুন ডিআইজি
ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন এসপি, তিন রেঞ্জে ডিআইজি…