জনবিচ্ছিন্ন না হয়ে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৪:২৬ পিএম
জনবিচ্ছিন্ন না হয়ে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ তারেক রহমানের

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন কৌশল গ্রহণ করতে হবে, যেন সাধারণ মানুষ তাদের নেতার কাছ থেকে বিচ্ছিন্ন বোধ না করে। রোববার (৫ জুলাই) রাজধানীর সেবানিবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন সরকারপ্রধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যা জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় না এবং সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে সরিয়ে না দেয়। ঢাকার বাইরে বিভিন্ন জনসভায় বিপুল লোকসমাগমের মধ্যেও এই ভারসাম্য রক্ষা করে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের ঘটনা স্মরণ করেন। সেসময় কর্তব্যরত অবস্থায় পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...