বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অনেক পিছিয়ে ঢাকা

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৮:৪০ এএম
বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অনেক পিছিয়ে ঢাকা

রোববার সকালে বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারতের রাজধানী নতুন দিল্লি। দূষণের মাত্রায় দিল্লির পরেই অবস্থান করছে পাকিস্তানের লাহোর। তবে সুখবর হলো, বাংলাদেশের রাজধানী ঢাকা এই তালিকায় অনেক পিছিয়ে থাকায় বর্তমানে সহনীয় অবস্থানেই রয়েছে।

আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, সকাল ৮টা ১৯ মিনিটে দিল্লির দূষণের স্কোর ছিল ১৯৯। যা সেখানকার বাতাসকে অস্বাস্থ্যকর পর্যায়ে নিয়ে গেছে। একই সময়ে লাহোরের স্কোর রেকর্ড করা হয় ১৬৯, যাতেও সেখানকার বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

অন্যদিকে, এই তালিকায় ঢাকার অবস্থান ৩২ নম্বরে। রাজধানীর বর্তমান দূষণ স্কোর ৬৫। স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে বায়ুর মানকে মাঝারি বা সহনীয় বলে ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বাতাসের অবস্থা মাঝারি পর্যায়ের এবং এটি স্বাভাবিক জীবনযাত্রার জন্য ক্ষতিকর নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...