রমনা পার্কে স্কুলছাত্রীকে মাতাল করে অপহরণের চেষ্টা, যুবক আটক
রাজধানীর রমনা পার্কে এক স্কুলছাত্রীকে চেতনানাশক পানি পান করিয়ে অচেতন করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। গত শনিবার (৪ জুলাই) দুপুরে কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পার্কের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা দুপুর পৌনে ১টার দিকে ওই কিশোরীর অস্বাভাবিক আচরণ ও পাশে থাকা আল-আমিনের গতিবিধি সন্দেহজনক মনে করেন। তাৎক্ষণিক তারা তাদের দৃষ্টি আকর্ষণ করলে আল-আমিন নিজেকে সাংবাদিক দাবি করেন এবং দুটি পরিচয়পত্র দেখান। তবে যাচাই করে দেখা যায় তার দেখানো কার্ডগুলো ভুয়া। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের কথা স্বীকার করেন তিনি।
আটক আল-আমিন ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা এবং তার সঙ্গে ওই স্কুলছাত্রীর (১৫) কোনো পূর্ব পরিচয় ছিল না। তাকে অপহরণের উদ্দেশ্যে আগেই কৌশলে চেতনানাশক সেবন করানো হয়েছিল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ওই ছাত্রী ও অভিযুক্ত যুবককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
এয়ারলাইন্স ফুটবলে টাইব্রেকার জয়, চ্যাম্পিয়ন বিমান
চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক আবহাওয়া অফিস
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হেফাজত আমীরের
পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ, গ্রেফতার ১
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৮০, উদ্ধার বিপুল মাদক

আরও পড়ুন

রমনা পার্কে স্কুলছাত্রীকে মাতাল করে অপহরণের চেষ্টা, যুবক আটক
রাজধানীর রমনা পার্কে এক স্কুলছাত্রীকে চেতনানাশক পানি পান করিয়ে অচেতন করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। গত শনিবার (৪ জুলাই) দুপুরে কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পার্কের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা দুপুর পৌনে ১টার দিকে ওই কিশোরীর অস্বাভাবিক আচরণ ও পাশে থাকা আল-আমিনের গতিবিধি সন্দেহজনক মনে করেন। তাৎক্ষণিক তারা তাদের দৃষ্টি আকর্ষণ করলে আল-আমিন নিজেকে সাংবাদিক দাবি করেন এবং দুটি পরিচয়পত্র দেখান। তবে যাচাই করে দেখা যায় তার দেখানো কার্ডগুলো ভুয়া। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের কথা স্বীকার করেন তিনি।
আটক আল-আমিন ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা এবং তার সঙ্গে ওই স্কুলছাত্রীর (১৫) কোনো পূর্ব পরিচয় ছিল না। তাকে অপহরণের উদ্দেশ্যে আগেই কৌশলে চেতনানাশক সেবন করানো হয়েছিল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ওই ছাত্রী ও অভিযুক্ত যুবককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
এয়ারলাইন্স ফুটবলে টাইব্রেকার জয়, চ্যাম্পিয়ন বিমান
চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক…
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হেফাজত আমীরের
পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ,…