সবার টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৬:৫৪ পিএম
সবার টেকসই অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানিয়েছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের স্থায়ী অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুস্থ ও দুর্যোগকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণকালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ পাহাড়তলী এবং বায়েজিদের জালালাবাদ এলায়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এছাড়াও হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ এবং নিজস্ব তহবিল থেকে এসব সহায়তা দেওয়া হয়।

মীর হেলাল জনসাধারণের উদ্দেশ্যে বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, সরকার কেবল সাময়িক ত্রাণ নয়; বরং সবার টেকসই আর্থিক মুক্তি ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশপ্রেমের উদ্দীপনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...