মিয়ানমারে পাচারের চেষ্টা: পতেঙ্গায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
পতেঙ্গার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচার হওয়ার পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সংশ্লিষ্ট নৌকাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিতে সন্দেহজনক একটি কাঠের বোট থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে নেওয়ার উদ্দেশ্যে প্রায় তিন লাখ টাকার সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম, মো. আকিব উদ্দিন জিয়ান, মিজানুর রহমান, মো. হাসান এবং মো. বাদশা। জব্দকৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি আরও জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
জুলাই শহীদদের স্মরণে চীন মৈত্রীতে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
অবসরপ্রাপ্ত ১৫০ সামরিক কর্মকর্তাকে পদোন্নতি ও আর্থিক প্রণোদনা
ফুটবল নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় জড়িত দুইজন গ্রেফতার
এতিম ও দুস্থদের পুনর্বাসনে সরকারের অঙ্গীকার, ইতিহাস রক্ষায় মন্ত্রীর হুঁশিয়ারি
চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় গ্রেফতার মূল দুই আসামি

আরও পড়ুন

মিয়ানমারে পাচারের চেষ্টা: পতেঙ্গায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
পতেঙ্গার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচার হওয়ার পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সংশ্লিষ্ট নৌকাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিতে সন্দেহজনক একটি কাঠের বোট থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে নেওয়ার উদ্দেশ্যে প্রায় তিন লাখ টাকার সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম, মো. আকিব উদ্দিন জিয়ান, মিজানুর রহমান, মো. হাসান এবং মো. বাদশা। জব্দকৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি আরও জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
জুলাই শহীদদের স্মরণে চীন মৈত্রীতে সভায় প্রধানমন্ত্রী তারেক…
অবসরপ্রাপ্ত ১৫০ সামরিক কর্মকর্তাকে পদোন্নতি ও আর্থিক প্রণোদনা
ফুটবল নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় জড়িত দুইজন…
এতিম ও দুস্থদের পুনর্বাসনে সরকারের অঙ্গীকার, ইতিহাস রক্ষায়…
চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ,…
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় গ্রেফতার মূল…