আযমীর ছেলে আমিন আযমী পেলেন লেফটেন্যান্ট জেনারেল পদ ও এক কোটি টাকা

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ১২:২৯ এএম
আযমীর ছেলে আমিন আযমী পেলেন লেফটেন্যান্ট জেনারেল পদ ও এক কোটি টাকা

দেশের সামরিক বাহিনীতে দীর্ঘদিনের বঞ্চনা ও অবিচারের অবসান ঘটিয়ে ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও পদোন্নতির সুযোগ দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত, অপসারণকৃত বা বরখাস্ত হওয়া কর্মকর্তাদের এই সুবিধা প্রদানের নির্দেশ দেয়। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হলো জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন কর্মকর্তা এই সুবিধা পাবেন। আব্দুল্লাহিল আমান আযমী, যাকে ২০০৯ সালের ২৪ জুন ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অকালীন অবসরে পাঠানো হয়েছিল, তাকে এখন ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হচ্ছে। তিনি ২০১১ সালের ২৬ ডিসেম্বর মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাবেন বলে নির্দেশনায় বলা হয়েছে।

আর্থিক সুবিধার মধ্যে তিনি ব্রিগেডিয়ার জেনারেল এবং মেজর জেনারেল পদের বকেয়া বেতন-ভাতা পাবেন। এর বাইরেও তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বয়স ও যোগ্যতা থাকলে তাকে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের ব্যবস্থাও করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...