পাস হলো ইতিহাসের বৃহত্তম বাজেট, করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত
জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই অর্থবিলটি পাস হয়। আগামীকাল বুধবার (১ জুলাই) থেকেই নতুন এই বাজেট কার্যকর হবে।
নতুন বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এছাড়া আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।
গত অর্থবছরের তুলনায় এবার বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি, যা শতাংশিক হারে প্রায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অংশগ্রহণ করেন।
সম্পর্কিত খবর
সংসদে পাস হলো সাইবার সুরক্ষা সংশোধন বিল, বাতিল কোটি টাকা…
জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের অবস্থান, ১৬ বছরের পাওনার দাবি
ধানমন্ডি লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ডিএসসিসির বৃহৎ উচ্ছেদ অভিযান
হামে আক্রান্তদের পাশে রেড ক্রিসেন্ট, ২০০ পরিবার পেল ২০ লাখ…
প্রধানমন্ত্রীর নির্দেশে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল
অক্সিজেন মোড়ে চসিকের উচ্ছেদ অভিযান: ২০ অবৈধ দোকান সরালো ভ্রাম্যমাণ…

আরও পড়ুন

পাস হলো ইতিহাসের বৃহত্তম বাজেট, করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত
জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই অর্থবিলটি পাস হয়। আগামীকাল বুধবার (১ জুলাই) থেকেই নতুন এই বাজেট কার্যকর হবে।
নতুন বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এছাড়া আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।
গত অর্থবছরের তুলনায় এবার বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি, যা শতাংশিক হারে প্রায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অংশগ্রহণ করেন।
সম্পর্কিত খবর
সংসদে পাস হলো সাইবার সুরক্ষা সংশোধন বিল, বাতিল…
জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের অবস্থান, ১৬ বছরের…
ধানমন্ডি লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ডিএসসিসির বৃহৎ উচ্ছেদ…
হামে আক্রান্তদের পাশে রেড ক্রিসেন্ট, ২০০ পরিবার পেল…
প্রধানমন্ত্রীর নির্দেশে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা.…
অক্সিজেন মোড়ে চসিকের উচ্ছেদ অভিযান: ২০ অবৈধ দোকান…