নেটওয়ার্ক দুর্বলতা কাটাতে দুই হাজার কিলোমিটারে ড্রাইভ টেস্ট

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৫:১৪ এএম
নেটওয়ার্ক দুর্বলতা কাটাতে দুই হাজার কিলোমিটারে ড্রাইভ টেস্ট

মোবাইল ফোনে কল ড্রপ বা ইন্টারনেটের ধীরগতির সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যেই বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, টেলিযোগাযোগ অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকসেবার মান বাড়ানোর কাজ চলছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোবাইল অপারেটরদের সেবার মান নিশ্চিত করতে কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেমের নীতিমালা জারি করা হয়েছে, যা বর্তমানে হালনাগাদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২০২৬ সালে দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রী জানান, এই ড্রাইভ টেস্টের মাধ্যমে অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার গুণগত মান যাচাই করা হচ্ছে। অচিরেই ঢাকা জেলায়ও এই পরীক্ষা পরিচালনা করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে নেটওয়ার্ক দুর্বল এলাকাগুলো শনাক্ত করে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে উন্নয়নমূলক পদক্ষেপ নিতে বাধ্য করা হবে। তিনি আরও জানান, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...