অনলাইন জুয়ায় কঠোর শাস্তি, দণ্ড ২ বছর বা জরিমানা ১ কোটি
জাতীয় সংসদে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা আইনের আওতায় অনলাইন জুয়াকে এখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, এমনকি উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
বুধবার (২৪ জুন) সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা সাইবার নিরাপত্তা আইন-২০২৬ এর ২০ ধারায় অনলাইন জুয়া বা জুয়ার সাথে সংশ্লিষ্টতার জন্য এই শাস্তির বিধান করা হয়েছে। জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা, অংশগ্রহণ এবং এর প্রচারণায় সহায়তা করা এখন দণ্ডনীয় অপরাধ।
অর্থমন্ত্রী আরও জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সাথে জড়িত প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আইন কার্যকর হওয়ার পর গত মে মাসে বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন সিআইডির কাছে জমা দিলে তা আমলে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, যার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
মুগদায় অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৯
নগরবাসীর বিনোদনে ৩০১ কোটি টাকায় মাঠ-পার্ক আধুনিকায়ণের উদ্যোগ
বৈষম্য রোধে দ্রুত আইন প্রণয়নের দাবি জাতীয় সংলাপে
স্লো ইন্টারনেট ও কল ড্রপ সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার অ্যাডমিরাল সাইফ-উল ইসলাম

আরও পড়ুন

অনলাইন জুয়ায় কঠোর শাস্তি, দণ্ড ২ বছর বা জরিমানা ১ কোটি
জাতীয় সংসদে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা আইনের আওতায় অনলাইন জুয়াকে এখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, এমনকি উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
বুধবার (২৪ জুন) সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা সাইবার নিরাপত্তা আইন-২০২৬ এর ২০ ধারায় অনলাইন জুয়া বা জুয়ার সাথে সংশ্লিষ্টতার জন্য এই শাস্তির বিধান করা হয়েছে। জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা, অংশগ্রহণ এবং এর প্রচারণায় সহায়তা করা এখন দণ্ডনীয় অপরাধ।
অর্থমন্ত্রী আরও জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সাথে জড়িত প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আইন কার্যকর হওয়ার পর গত মে মাসে বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন সিআইডির কাছে জমা দিলে তা আমলে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, যার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
মুগদায় অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৯
নগরবাসীর বিনোদনে ৩০১ কোটি টাকায় মাঠ-পার্ক আধুনিকায়ণের উদ্যোগ
বৈষম্য রোধে দ্রুত আইন প্রণয়নের দাবি জাতীয় সংলাপে
স্লো ইন্টারনেট ও কল ড্রপ সমাধানে উদ্যোগ নিয়েছে…
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার অ্যাডমিরাল সাইফ-উল…