জোড়া গোলে রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। তবে গতকাল ২৩ জুন দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে তিনি সব সমালোচনা থামিয়ে দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। এই ম্যাচে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পর্তুগাল, যা তাদের নকআউট পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে। দলের এই জয়ের নায়ক রোনালদো, যিনি একাই করেছেন দুটি গোল।
এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো গড়েছেন একাধিক রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ আসরে গোলের দেখা পেয়েছেন তিনি। এছাড়া ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। একই সঙ্গে বিশ্বকাপে ইউসেবিওকে পেছনে ফেলে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০টি গোলের মালিক হয়েছেন তিনি।
বয়সকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে তিনি হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ডও এখন তার দখলে। ২০০৬ সালে সবচেয়ে কম বয়সে গোল করা রোনালদো এখন দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার কৃতিত্বও অর্জন করলেন।
সম্পর্কিত খবর
শোকে কাতর শোয়েব আখতার, প্রয়াত হলেন বড় ভাই শাহিদ
রোনালদোর জোড়া গোলে ধরাশায়ী উজবেকিস্তান, বিশ্বকাপে গড়লেন ৬ রেকর্ড
ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: তোপ লামের
গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-কানাডা, লড়াইয়ে বসনিয়া-কাতার
বিশ্বকাপ মিশনের মাঝেই ৩৯-এ পা মেসির, সতীর্থদের সাথে কেক কাটলেন
যেন জীবনের শেষ দিন: স্কটল্যান্ডের আগে নেইমারকে বাবার আবেগঘন বার্তা

আরও পড়ুন

জোড়া গোলে রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। তবে গতকাল ২৩ জুন দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে তিনি সব সমালোচনা থামিয়ে দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। এই ম্যাচে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পর্তুগাল, যা তাদের নকআউট পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে। দলের এই জয়ের নায়ক রোনালদো, যিনি একাই করেছেন দুটি গোল।
এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো গড়েছেন একাধিক রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ আসরে গোলের দেখা পেয়েছেন তিনি। এছাড়া ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। একই সঙ্গে বিশ্বকাপে ইউসেবিওকে পেছনে ফেলে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০টি গোলের মালিক হয়েছেন তিনি।
বয়সকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে তিনি হয়েছেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ডও এখন তার দখলে। ২০০৬ সালে সবচেয়ে কম বয়সে গোল করা রোনালদো এখন দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার কৃতিত্বও অর্জন করলেন।
সম্পর্কিত খবর
শোকে কাতর শোয়েব আখতার, প্রয়াত হলেন বড় ভাই…
রোনালদোর জোড়া গোলে ধরাশায়ী উজবেকিস্তান, বিশ্বকাপে গড়লেন ৬…
ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: তোপ লামের
গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-কানাডা, লড়াইয়ে বসনিয়া-কাতার
বিশ্বকাপ মিশনের মাঝেই ৩৯-এ পা মেসির, সতীর্থদের সাথে…
যেন জীবনের শেষ দিন: স্কটল্যান্ডের আগে নেইমারকে বাবার…